Posts

আমার ভ্রমণ কথন- ১ (লেক পাহাড়ের রুমা)

Image
সময়টা ২০১৬ সালের অক্টোবর মাস। কোন এক শরতের ভোর। জীবনে প্রথমবারের মত কেওক্রাডং সামিটে যাচ্ছিলাম। আমরা ১১ জনের একটি টিম। সকাল সকাল সবাইকে ফোন করে জাগিয়ে তুলে চলে আসলাম কর্ণফুলী নতুন ব্রীজ বাস স্ট্যান্ডে। কিন্তু পরিতাপের বিষয় , আমরা শহুরে পাব্লিকরা সকাল সকাল পৌঁছে গেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলে থাকা পাব্লিকরা আসতে আসতে ৯ টা বাজালো। যাতায়াত ব্যবস্থার দোহায় দিলেও আসল কারণ হল , উনারা ঘুম থেকে জীবনে এই প্রথম এত আর্লি উঠেছেন। যাই হোক , ৬ টার প্ল্যান এখন ৯ টা পেরুলো। এদিকে ভয় হল কিভাবে আজকের মধ্যে রুমা পৌছাবো। ৩ টার পর কোন গাড়ি বগালেকের উদ্দ্যেশ্যে রওনা দিতে পারবেনা। সব ক্যালকুলেশন বলছে ৩ টার আগে আমরা কোন ভাবেই রুমা বাজার পৌছাতে পারবনা। শেষমেশ কক্সবাজারগামী ইউনিকের গাড়িতে উঠে পড়লাম। মাত্র দেড় ঘন্টায় আমরা সাতকানিয়া কেরানীহাট। বেঁচে গেল পুরো দেড় ঘন্টা । সেখান থেকে আচমকা একটা মাহেন্দ্র পেয়ে গেলাম বান্দরবন পর্যন্ত তাও লোকালের চেয়ে কম টাকায় রিজার্ভে। আধা ঘন্টায় বান্দরবন বাস স্ট্যান্ড। তাড়াতাড়ি করে টমটমে চড়ে চলে এলাম রুমা যাওয়ার বাস স্ট্যান্ডে। এসে দেখি কোন চাঁদের গাড়ি নেই। এ...